নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা খুব বেশি। আজ, ২১ সেপ্টেম্বর থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশি কিছু জেলায়।