Annapurna Bhandar Scheme: আগামী মাস থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা আর কারা পাবেন না? আজই জানিয়ে দিল সরকার | West Bengal Government Approves ‘Annapurna Bhandar’ Scheme, Announces Minister Agnimitra Paul - 24 Ghanta Bangla News
Home

Annapurna Bhandar Scheme: আগামী মাস থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা আর কারা পাবেন না? আজই জানিয়ে দিল সরকার | West Bengal Government Approves ‘Annapurna Bhandar’ Scheme, Announces Minister Agnimitra Paul

Spread the love

কলকাতা: বহুল চর্চিত ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প নিয়ে অবশেষে জল্পনার অবসান ঘটল। কারা এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন, তা নিয়ে রাজ্যের দ্বিতীয় ক্যাবিনেট (মন্ত্রিসভা) বৈঠকের পরই বড় ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রাজ্য সরকার অন্নপূর্ণা প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন দিয়ে দিয়েছে।

মন্ত্রী জানান, রাজ্যে যারা ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেই সমস্ত উপভোক্তারাই সরাসরি এই নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতাভুক্ত হবেন। এর পাশাপাশি স্বস্তি দিয়ে তিনি আরও উল্লেখ করেন যে, ট্রাইবুনালে আবেদনকারীরাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না, তাঁরাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন।

সরকারের এই ক্যাবিনেট সিদ্ধান্তের ফলে রাজ্যের কোটি কোটি মহিলার আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পয়লা জুন থেকে মিলবে এই প্রকল্পের টাকা। যাঁরা যাঁরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যাঁদের নাম বাদ গিয়েছে, ভোটার লিস্ট থেকে তাঁদের ব্যাপারে যাচাই হবে। তবে যাঁরা ট্রাইবুনালে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই আপাতত টাকা পাবেন। মন্ত্রী জানিয়ে গিয়েছে, আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনেই। অগ্নিমিত্রা বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেক মহিলা ও শিশুর উত্তরণের জন্য অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। মাসে ৩ হাজার টাকা। সেই প্রতিশ্রুতি পূরণ হল।” পাশাপাশি সরকারি বাসেও মহিলারা বিনামূল্য যাতায়াত করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *