ইস্কো বনাম পুজো, বিতর্ক মেটাতে আসরে মন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

ইস্কো বনাম পুজো, বিতর্ক মেটাতে আসরে মন্ত্রী

Spread the love

বার্নপুর আদতে কেন্দ্রীয় সরকারের স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। ইস্কোকেন্দ্রিক বার্নপুর শহর এলাকায় বেশ কিছু পুজো হয়। কিছু পুজোর বয়স ১০০ বছর ছুঁয়ে ফেলেছে। যে জমিতে ক্লাবগুলির পুজো এতদিন পর্যন্ত হয়েছে, এ বার ইস্কো কর্তৃপক্ষ জমি জোর করে দখল করে রাখার যুক্তি দিয়ে সেই ক্লাবগুলি ভেঙে দিয়েছে। বৈঠকে পুজো কমিটির প্রতিনিধিরা অভিযোগ করেন, ইস্কো কর্তৃপক্ষের থেকে পুজোর জন্য আলাদা করে অনুমতি এবং অর্থ দিতে হয়।

পুজো কমিটিগুলির বক্তব্যকে সমর্থন জানিয়ে বিজেপির রাজ্য কমিটির কার্যকরী সদস্য বাপ্পা জানান, পুজো কমিটিগুলিকে এত দিন পর্যন্ত ইস্কো কর্তৃপক্ষের জমি ব্যবহারের জন্য এবং বিদ্যুতের জন্য আলাদা করে টাকা দিতে হয়েছে। নতুন সরকারের কাছে তাই অনুরোধ থাকবে, বাকি রাজ্যের মতো এখানেও বিনামূল্যে বিদু্যৎ দেওয়ার সঙ্গে পুজোর জন্য জায়গা ব্যবহারের জন্য যেন চার্জ না–দিতে হয়। সেটা নতুন সরকারকে নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *