প্রধানমন্ত্রীকে অপমান রাহুলের? কৌতুক ঘিরে প্রশ্ন দলের অন্দরেও - 24 Ghanta Bangla News
Home

প্রধানমন্ত্রীকে অপমান রাহুলের? কৌতুক ঘিরে প্রশ্ন দলের অন্দরেও

Spread the love

তবে বিজেপির এই তোপের মুখে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে আম আদমি পার্টি (আপ) এবং তৃণমূল। রাহুল প্রধানমন্ত্রীর স্বর্গত মাকে কোনও ভাবে অসম্মান করেননি, দাবি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজের৷ এক্স হ্যান্ডেলে করা পোস্টে মহুয়া মৈত্রর ব্যাখ্যা, ‘না, এটি কোনও স্থূল কৌতুক নয়। এটি কোনো অপরিণত আচরণও নয়। এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং বহু-প্রতীক্ষিত বিষয়। কোনো প্রধানমন্ত্রীকে নির্ভয়ে ব্যঙ্গ করা ভারতীয়দের এমন এক গণতান্ত্রিক অধিকার, যা থেকে তারা দীর্ঘকাল বঞ্চিত ছিল।’ আপের সৌরভ ভরদ্বাজের কথায়, ‘ বিজেপিকে ঠিক সেই পরিস্থিতির মুখোমুখিই করতে হবে, যা তারা অন্যদের জন্য তৈরি করেছে। আজ বিজেপি নেতারা প্রতিবাদ করছেন; অথচ এঁরাই সেই নেতা, যাঁরা অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে উপহাস করেছেন, রাহুল গান্ধী ও তাঁর পরিবার সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন। এখন সেই দলই সম্মান ও মর্যাদার কথা বলছে। সম্মান পেতে হলে আগে সম্মান দেখাতে শিখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *