ছেলেকে হারিয়ে হাহাকার মায়ের, অপ্রতিম খুনে আটক ৪
এই ঘটনায় এক দিকে যেমন অভিভাবকের দায়সারা আচরণের বিষয়টি সামনে এসেছে, একই ভাবে চর্চায় অগ্রতিমের মায়ের হাহাকার। খুনিদের ফাঁসি চান কি না প্রশ্ন করা হলে নাহিদা বেগম বলেন, ‘বিচার চাই না, কারও ফাঁসি চাই না, আমি এই দেশটার ধ্বংস দেখতে চাই।’ শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচক নাহিদা বরাবর নতুন সরকারের সমর্থনে সরব ছিলেন। তিনি এখন প্রশ্ন করছেন, ‘কেন একটা শিশুর বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত করা যাবে না! আমি এখন কী নিয়ে বাঁচব!’