ট্রাম্পের ‘নিষেধাজ্ঞার’ পাল্টা, জোট বাঁধল ৫ টিভি নেটওয়ার্ক, বন্ধ প্রেসিডেন্টের যৌথ কভারেজ
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে
অন্য দিকে এদিনই ট্রাম্পের নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করেছে CNN, MS NOW এবং Politico। তাঁদের অভিযোগ, এই নিষেধাজ্ঞা মার্কিন সংবিধানের First Amendment-এ থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। একই সঙ্গে কোনও নোটিস ছাড়াই সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে বলেও অভিযোগ তাদের।ট্রাম্পের অবশ্য দাবি, তিনি কোনও সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেননি। বরং ফেক নিউজ়ের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন।