ছড়রায় এ বার নামবে বিমান, মউ স্বাক্ষর হবে ২৮–এ - 24 Ghanta Bangla News
Home

ছড়রায় এ বার নামবে বিমান, মউ স্বাক্ষর হবে ২৮–এ

Spread the love

এই সময়, পুরুলিয়া: ‘এখানে বিমান নামাতে হবে।’ রবিবার পুরুলিয়া সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রশাসন সূত্রের খবর, এ দিন প্রশাসনিক বৈঠকে পুরুলিয়া-২ ব্লকের ছড়রা বিমানবন্দরের বিষয়টি আলোচনায় ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সেনাবাহিনীর জন্য পুরুলিয়া শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ছড়রায় তৈরি হয়েছিল এই এয়ারস্ট্রিপ। জেলার যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নের দাবিতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এই এয়ারস্ট্রিপ চালুর দাবিতে প্রথম বিধানসভায় সরব হন জেলার তৎকালীন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। তার পরেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে প্লেন নামানো হবে। আগামী ২৮ সেপ্টেম্বর মউ স্বাক্ষর হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *