Saurav Gurjar Arrested: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! প্রতারণার অভিযোগে গ্রেফতার 'মহাভারত' ধারাবাহিকের ভীম | Saurav Gurjar Arrested: Mahabharat's Bheem Accused Of Cheating On Pretext Of Marriage - 24 Ghanta Bangla News
Home

Saurav Gurjar Arrested: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! প্রতারণার অভিযোগে গ্রেফতার ‘মহাভারত’ ধারাবাহিকের ভীম | Saurav Gurjar Arrested: Mahabharat’s Bheem Accused Of Cheating On Pretext Of Marriage

Spread the love

টিভির পর্দায় তিনি ছিলেন ‘মহাভারত’-এর শক্তিশালী ভীম। যাঁর কাজ ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু বাস্তবে সেই অভিনেতার বিরুদ্ধেই এবার উঠল মারাত্মক অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে দিনের পর দিন প্রতারণা করেছেন তিনি! শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগও দায়ের হয়েছে। আর এই ঘটনার জেরে ইতিমধ্যেই মুম্বই বিমানবন্দর থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

কীভাবে শুরু হল এই সম্পর্ক?

সৌরভ গুর্জর (Saurav Gurjar) মূলত একজন ডাব্লুডাব্লুই (WWE) কুস্তিগীর। তবে ২০১৩-১৪ সালে ছোটপর্দায় ‘মহাভারত’ ধারাবাহিকে ভীমের চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। একটি রিপোর্ট অনুযায়ী, এই জনপ্রিয় অভিনেতার সঙ্গে ২০২১ সালে ইনস্টাগ্রামে এক মহিলার পরিচয় হয়। ধীরে ধীরে হোয়াটসঅ্যাপে কথা শুরু হয় এবং তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ওই মহিলা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, সৌরভ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটা সময় তাঁরা আমেরিকায় একসঙ্গে থাকতেও শুরু করেন।

চাকরি ছেড়ে ভারতে ফেরা

মহিলার দাবি, সৌরভই তাঁকে আমেরিকার ভালো চাকরি ছাড়তে রাজি করিয়েছিলেন। কথা ছিল, দু’জনে মিলে ভারতে ফিরে নতুন কোনও ব্যবসা শুরু করবেন। সেই কথায় অন্ধ বিশ্বাস করে ওই মহিলা নিজের কেরিয়ার ছেড়ে ভারতে ফিরে আসেন। কিন্তু তারপরই পরিস্থিতি একেবারে বদলে যায়।

বিয়ের কথা বলতেই উধাও অভিনেতা!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতে ফেরার পর ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। কিন্তু যখনই ওই মহিলা বিয়ের কথা তুলতেন, সৌরভ নানাভাবে তা এড়িয়ে যেতেন। একটা সময়ের পর সৌরভ তাঁর ফোন নম্বর ব্লক করে দেন। এমনকি, একদিন কাউকে কিছু না জানিয়ে তিনি হঠাৎ উধাও হয়ে যান।

পুলিশের জালে অভিনেতা

নিরুপায় হয়ে ওই মহিলা গাচিবাউলি (Gachibowli) পুলিশের দ্বারস্থ হন। সেখানে তিনি অভিনেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, মুম্বই বিমানবন্দরে সৌরভকে আটক করা হয়। সেখান থেকে তাঁকে সোজা হায়দরাবাদে নিয়ে গিয়েছে পুলিশ। আপাতত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

ছোটবেলার স্বপ্ন পূরণ করতে ১৪ বছর আগে গোয়ালিয়র থেকে মুম্বইয়ে এসেছিলেন সৌরভ। ভীমের চরিত্রের পর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও খলনায়কের ভূমিকায় তিনি নজর কাড়েন। কিন্তু এবার বাস্তবের মাটিতে তাঁর এই কীর্তি শুনে অবাক গোটা বিনোদন দুনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *