লম্বা চুলের শখ? জাপানি পদ্ধতিতে শ্যাম্পু করুন, পুজোর আগেই স্বপ্নপূরণ হবে - 24 Ghanta Bangla News
Home

লম্বা চুলের শখ? জাপানি পদ্ধতিতে শ্যাম্পু করুন, পুজোর আগেই স্বপ্নপূরণ হবে

Spread the love

ঘন, কালো, স্বাস্থ্যোজ্জ্বল চুল— সকলেই চান। একইসঙ্গে কোমর ছাপানো লম্বা চুলের শখও রয়েছে অনেকের। কিন্তু মুশকিল হলো একটা বয়সের পর গিয়ে চুল সহজে বাড়তে চায় না। অগত্যা সালোঁয় গিয়ে খরচ করে হেয়ার এক্সটেনশন লাগাতে হয়। তাতে সাময়িক ভাবে লম্বা চুলের শখ মেটে। তবে ক্ষতি হয়ে যায় চিরতরে। তবে কেশচর্চা বিশেষজ্ঞরা বলছেন, চুল লম্বা ও মজবুত করার মূল ভিত্তি হলো মাথার ত্বক বা স্ক্যাল্পের সঠিক যত্ন নেওয়া। কারণ, উর্বর মাটি ছাড়া যেমন গাছে সুন্দর ফুল ফোটে না, তেমনই সুস্থ স্ক্যাল্প ছাড়া স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়া অসম্ভব। জাপানি পদ্ধতিতে যত্ন নিলে সহজেই চুল লম্বা করা সম্ভব।

জাপানি পদ্ধতিতে সাধারণ হাত বা একটি ব্রাশের বদলে দু’টি সিলিকন মাসাজিং ব্রাশ একসঙ্গে মাথার দুই পাশে ব্যবহার করা হয়।

  • মাসাজ করার সঠিক নিয়ম: মাথার পিছনের অংশ থেকে শুরু করে ধীরে ধীরে উপরের দিকে তালু বা ‘ক্রাউন’ (Crown) অংশের দিকে যেতে হয়। কারণ মাথার তালুতে সবচেয়ে বেশি নার্ভ এন্ডিং থাকে।

  • রক্ত সঞ্চালন ও ক্লিনিং: শ্যাম্পু মাখার পরে দু’টি ব্রাশ দিয়ে চক্রাকারে মাসাজ করলে মাথার ত্বক গভীর ভাবে পরিষ্কার হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

  • মানসিক চাপমুক্তি: এই বিশেষ মাসাজ পদ্ধতি কেবল চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে না, বরং স্ক্যাল্পের পেশির টান ও মানসিক মানসিক চাপ কমাতেও সাহায্য করে।

জাপানে শ্যাম্পু করার ঠিক আগে চুলে বিশেষ এসেনশিয়াল অয়েল বা তেল ব্যবহার করার প্রাচীন রীতি রয়েছে। কেশচর্চা বিশেষজ্ঞরা বলছেন, শ্যাম্পু করার ১০-১৫ মিনিট আগে মাথার ত্বকে হালকা গরম তেল দিয়ে মাসাজ করলে এটি স্ক্যাল্পে সেবামের ভারসাম্য বজায় রাখে। জাপানিদের সৌন্দর্যের রহস্য ছিল ক্যামেলিয়া অয়েল। এটি চুলের জেল্লা বজায় রাখার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে।

শ্যাম্পু করার পর চুল শুকনোর ক্ষেত্রেও জাপানিরা অত্যন্ত সচেতন। ধোয়ার পরেই হেয়ার ড্রায়ারের প্রখর তাপ দেওয়া চুল এবং স্ক্যাল্পের মারাত্মক ক্ষতি করে।

  • তোয়ালে দিয়ে ঘষা বারণ: তোয়ালে দিয়ে চুল জোরে ঘষে মোছা একেবারেই অনুচিত। এতে চুল ভেঙে যায় এবং ফ্রিজ়ি হয়ে পড়ে।

  • মাইক্রোফাইবার তোয়ালে বা সুতির টি-শার্ট: জাপানি মহিলারা অতি সূক্ষ্ম নরম তোয়ালে অথবা সুতির টি-শার্ট দিয়ে আলতো চেপে চেপে অতিরিক্ত জল শুষিয়ে নেন।

  • ন্যাচারাল ড্রায়ার: চুলের ৮০% জল তোয়ালেতে শুষিয়ে নেওয়ার পরে একেবারে অল্প তাপে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *