IFA শিল্ড খেলতে রাজি নন হাবাস
IFA শিল্ডের মিনি ডার্বি দিয়ে অভিযান শুরু করার কথা ছিল ইস্টবেঙ্গলের। ২২ সেপ্টেম্বর মহামেডানের বিরুদ্ধে ম্যাচ ছিল লাল-হলুদের। কিন্তু কোচ আন্তোনিও লোপেজ় হাবাস সিনিয়র দলকে শিল্ডে খেলাতে চাইছেন না। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারও জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেছেন, ‘কোচ শিল্ড খেলতে চাইছেন না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’ ফলে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সিতে কারা নামবেন, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।