Durga Puja 2026: ৮০ বছরে এন্টালির কাঁঠালবাগানের ‘দুর্গামন্দির’
এন্টালির কাঁঠালবাগান সর্বজনীন পা দিল ৮০তম বর্ষে। স্থানীয়দের কাছে এই পুজো ‘দুর্গামন্দির’ হিসেবেও পরিচিত। দীর্ঘদিনের ঐতিহ্য মেনে এখানে মূল পুজো হয় সনাতনী ও সাবেকি রীতিতে। মূল পুজোয় থাকছে ঐতিহ্যের ধারাবাহিকতা, আর বাইরের সাজসজ্জায় থাকছে থিমের ছোঁয়া। ৮০ বছরের পথ পেরিয়ে কেমন কাঁঠালবাগান সর্বজনীনের পুজো, দেখুন এই প্রতিবেদনে।