Abu Taher: ‘তিন বছর এলাকার বাইরে থাকতে হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াননি’, আক্রমণ আবু তাহেরের | Abu Taher Slams TMC, Targets Mamata Banerjee Over Nandigram Issue
নন্দীগ্রাম (Nandigram) জমি আন্দোলনের অন্যতম মুখ আবু তাহের (Abu Taher)। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রয়েছেন। ৪ মে-র পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে যখন মমতাকে ছেড়ে গিয়েছেন আস্থাভাজনরা,তিনি কিন্তু থেকে গিয়েছেন দলের একনিষ্ঠ নেতা-কর্মী হিসেবে। তবে, দল তাঁর পাশে থাকেনি। এমনই অভিযোগ তুলে আবারও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। উপনির্বাচনের আগে নন্দীগ্রাম ইস্যুতে মমতাকেই দায়ী করে কড়া ভাষায় আক্রমণ করলেন আবু তাহের।