বলিউডে পা রাখছেন রিমঝিম, পরিচালক কে?

টলিউডে তাঁর কেটে গিয়েছে প্রায় ২৬ বছর। মাঝে বেশ কিছু বছর অবশ্য পর্দা থেকে দূরে ছিলেন রিমঝিম গুপ্ত।

এ বার বলিউডে পা রাখতে চলেছেন রিমঝিম। রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’-র অনুকরণে আসছে ‘রক্তকরবী হাইরাইজ়’।

পরিচালক দীপ মোদকের পরিচালনায় বলিউডে পা রাখতে চলেছেন রিমঝিম। ছোট একটি চরিত্রে অভিনয়ও করবেন দীপ।

মানুষের ভিতরের অন্ধকার নানা দিক থেকে অনুপ্রাণিত হয়ে ২০২৬-এর কলকাতার সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে আসছে এই ছবি।

রিমঝিম গুপ্তকে দেখা যাবে মুখ্য চরিত্র নন্দিনী হিসেবে। যে চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে অভিনেত্রী।

শুধু তাই নয়, নন্দিনী এমন একটি চরিত্র, যাকে ভালো বা খারাপ দিয়ে কেবলমাত্র বিচার করা যাবে না।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে অভিনয় করেছেন।

রিমঝিমের মা মৌমিতা গুপ্ত দীর্ঘ বছর টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। এখনও যিনি জমিয়ে অভিনয় করছেন।

দীর্ঘ ব্রেকের পরে আবারও কাজে ফেরা কঠিন মনে হলেও, নতুন এই ভূমিকার জন্য মুখিয়ে অভিনেত্রী।