হোটেলে হামলা, বিজেপি অফিসে মালিককে মারধর - 24 Ghanta Bangla News
Home

হোটেলে হামলা, বিজেপি অফিসে মালিককে মারধর

Spread the love

এই সময়, আরামবাগ: আরামবাগ থানা থেকে কিছুটা দূরেই শহরের একদম ব্যস্ত এলাকায় একটি হোটেলে ঢুকে নির্বিচারে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। হোটেলের দরজা, জানলার কাচ, আসবাবপত্র-সহ অফিসের বিভিন্ন জিনিসপত্র ভেঙে তছনছ করে দেওয়া হয়। ঘটনার সময় হোটেলের মধ্যে অনেক রুমেই লোকজন ছিলেন। দুষ্কৃতীদের তাণ্ডব দেখার পরে তাঁরাও ভয় পেয়ে যান। হামলার একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময়) ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত আরামবাগ শহরের ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, কী ভাবে দুষ্কৃতীরা হোটেলে হামলা চালানোর সাহস পেল। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *