স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় মাইকেল হাসি, নাকি অন্য কেউ? CSK-র নতুন কোচ কে? - 24 Ghanta Bangla News
Home

স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় মাইকেল হাসি, নাকি অন্য কেউ? CSK-র নতুন কোচ কে?

Spread the love

মর্গ্যানও তালিকায়

হাসির পাশাপাশি ইয়ন মর্গ্যানকেও নিয়ে আলোচনা চলছে বলে দাবি করা হয়েছে। রোহিত জুগলানের সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট ইঙ্গিত, CSK-র পছন্দের তালিকায় মর্গ্যানের নামও রয়েছে। তবে তাঁর পারিশ্রমিকের দাবি নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে ওই পোস্টে দাবি করা হয়েছে। ফলে মর্গ্যানকে নিয়ে আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা এখনও পরিষ্কার নয়। আর সেই কারণেই CSK বিকল্প নামগুলিও খতিয়ে দেখছে। সেই তালিকায় মাইক হাসি অন্যতম গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন বলে দাবি করা হচ্ছে।

CSK-র সঙ্গে হাসির সম্পর্ক বহু বছরের

মাইক হাসির ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় তাঁর আর CSK-র সম্পর্ক দীর্ঘ দিনের। খেলোয়াড় হিসেবে তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। ২০০৮ সালে CSK-তে যোগ দেওয়ার পর ২০১৪ মরশুমের আগে পর্যন্ত দলের সঙ্গে ছিলেন। পরে ২০১৫ সাল থেকে আবার CSK-র কোচিং ব্যবস্থার অংশ হয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *