খাদ্যে বিষক্রিয়া! অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এখন কেমন রয়েছেন তিনি? - 24 Ghanta Bangla News
Home

খাদ্যে বিষক্রিয়া! অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এখন কেমন রয়েছেন তিনি?

Spread the love

কর্ণাটক সফরে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ঠিক কী হয়েছে তাঁর? সূত্রের খবর শনিবার বিকেল নাগাদ অমিত শাহের অসুস্থতার খবর…

Amit Shah, Mission Bengal,BJP, Bengal election strategy

কর্ণাটক সফরে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ঠিক কী হয়েছে তাঁর? সূত্রের খবর শনিবার বিকেল নাগাদ অমিত শাহের অসুস্থতার খবর সামনে আসে। অসুস্থ হয়ে পড়ায় কর্ণাটকের হুবলিতে একাধিক কর্মসূচিতে যোগ দিতে পারেননি তিনি। শনিবার হুবলিতে একটি কলেজের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করার কথা ছিল শাহের। একটি হাসপাতালের উদ্বোধনের কথা ছিল। বেলঘাভিতেও তাঁর সফরের কথা ছিল। তবে শেষ মুহুর্তে শারীরিক কারণে বাতিল করতে হয়েছে সেই সফরও। চিকিৎসকদের কথা মতো হোটেলেই বিশ্রাম নিতে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে।

জানা গিয়েছে , আচমকাই বমি হতে শুরু করে তাঁর। সেই সঙ্গে নানা ধরণের শারীরিক দুর্বলতা দেখা যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এখন কেমন আছে স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রক সূত্রে খবর এখন অনেকটাই সুস্থ অমিত শাহ। শনিবার রাতেই দিল্লি ফিরে গিয়েছেন তিনি। তাঁর বার্তা অনুষ্ঠানে অতিথিদের সামনে তুলে ধরা হয়। অমিত শাহের অনুপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন করেন প্রহ্লাদ জোশী, কর্নাটকের মেডিক্যাল এডুকেশন মন্ত্রী শরণ প্রকাশ পাতিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বেলগাভির সাংসদ জগদীশ শেট্টার-সহ অন্যরা।

অমিত শাহের শারীরিক অসুস্থতার খবরে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি নেতারা। কারণ খুব একটা অসুস্থ হন না স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতোই দিনরাত কাজ করেন তিনি। সেভাবে কোনও কর্মসূচি না থাকলেও তাঁর বাড়িতে প্রায়ই গভীর রাত পর্যন্ত রণকৌশল বৈঠক চলে। গত কয়েক বছর অসুস্থতার জন্য কোনও কর্মসূচি বাতিল করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ২০২০ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন অমিত শাহ।

Advertisements


   


   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *