অসমে ৪৮ হাজার কোটি বিনিয়োগে আদানির ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প
গুয়াহাটি: অসমের ধুবড়ি জেলার চাপর এলাকায় আদানি পাওয়ারের (power project)বিশাল তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩,২০০ মেগাওয়াট ক্ষমতার এই আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের পরিমাণ…
গুয়াহাটি: অসমের ধুবড়ি জেলার চাপর এলাকায় আদানি পাওয়ারের (power project)বিশাল তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩,২০০ মেগাওয়াট ক্ষমতার এই আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৮,০০০ কোটি টাকা। রোববার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আদানি গ্রুপের পরিচালক জিত আদানি।
এই প্রকল্পকে উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। (power project)চারটি ইউনিটে ভাগ করা হবে, প্রতিটিতে ৮০০ মেগাওয়াট করে। আধুনিক আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হবে, যাতে দক্ষতা বাড়ে এবং পরিবেশগত প্রভাব কম হয়। নির্মাণ পর্যায়ে প্রায় ২০,০০০ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। চালু হওয়ার পর স্থায়ী ও পরোক্ষভাবে আরও প্রায় ৫,০০০ মানুষের কাজের সুযোগ তৈরি হবে।
আরও দেখুনঃ যোগী রাজ্যে এনকাউন্টারে ৫০ মামলায় অভিযুক্ত নকশাল নেতার মৃত্যু! মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে বলেন, এটি অসমের ইতিহাসে অন্যতম বৃহত্তম একক বিনিয়োগ। ধুবড়ির মতো একটি তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জেলায় এত বড় শিল্প স্থাপিত হওয়ায় স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি উল্লেখ করেন, অসম এখন উত্তর-পূর্বের এনার্জি হাব হিসেবে গড়ে উঠছে। এই প্রকল্প সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।জিত আদানি বলেন, এই প্রকল্প অসমের উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে।
Advertisements
এটি শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, স্থানীয় ঠিকাদার, সরবরাহকারী এবং ব্যবসায়ীদের জন্যও সুযোগ তৈরি করবে। (power project)আদানি গ্রুপ ইতিমধ্যে অসমে কয়েকটি চাকরির মেলার আয়োজন করেছে এবং প্রায় ৪,৫০০ স্থানীয় যুবককে নিয়োগ দিয়েছে। গ্রুপের অন্যান্য খাতেও রাজ্যে বিনিয়োগ চলছে। বিদ্যুৎ ছাড়াও বিমানবন্দর, স্মার্ট মিটার, সিমেন্টসহ বিভিন্ন খাতে কাজ এগোচ্ছে।প্রকল্পটি ধাপে ধাপে চালু হবে বলে জানানো হয়েছে।
প্রথম ধাপের কমিশনিং ২০৩০ সালের ডিসেম্বরের দিকে শুরু হতে পারে। এর সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন পরিকাঠামোও গড়ে তোলা হবে। অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। রাজ্যের ঘরবাড়ি, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করাই মূল লক্ষ্য।আদানি গ্রুপ অসমের বিদ্যুৎ খাতে মোট প্রায় ৬৩,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা করেছে।
এর মধ্যে এই তাপবিদ্যুৎ কেন্দ্রে ৪৮,০০০ কোটি এবং আরও দুটি পাম্পড স্টোরেজ প্রকল্পে প্রায় ১৫,০০০ কোটি টাকা। সামগ্রিকভাবে গ্রুপের রাজ্যে বিনিয়োগ ৮০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।স্থানীয় বাসিন্দারা এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন। কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদী অনেকেই। একইসঙ্গে পরিবেশ রক্ষার বিষয়েও নজর রাখার কথা বলা হচ্ছে। প্রকল্পে আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।