১০০% শুল্কে সায় ট্রাম্পের, ঝুকেগা নেহি, বার্তা ভারতের
তবে এমনটা ভাবার কোনও কারণ নেই, যে পোটাসের সই হয়ে যাওয়ার পরেই বিশ্বজুড়ে এই শুল্ক-বোঝা চেপে যাচ্ছে। বিলের প্রস্তাবনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে নয়া শুল্কবিধি কার্যকর হয়ে যাবে। নিশানায়— গত এক বছরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস কেনায় পরিমাণের দিক থেকে প্রথম পাঁচটি দেশ। অবশ্যম্ভাবী ভাবে যার মধ্যে ভারতের নাম রয়েছে।
যার জেরে তৈরি হয়েছে আশঙ্কা— বর্তমানে ভারতের উপর কার্যকর থাকা গড় ১০% শুল্কের পারদ চড়লেও চড়তে পারে। অন্তত তা করার ‘আইনি রক্ষাকবচ’ এখন ডনের নাগালে। এতদিন পোটাসের আনা ‘রিট্যালিয়েটরি ট্যারিফ’, ‘লিবারেশন ডে ট্যারিফ’-এর মতো একাধিক শুল্ক-বোঝা মার্কিন কোর্টেই খারিজ হয়ে গিয়েছিল। চলতি দফায় কিন্তু অনেক আটঘাট বেঁধেই প্লেয়িং-ফিল্ডে নামতে পারছেন তিনি।