প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ, বাঁচাতে গিয়ে আক্রান্ত চার প্রতিবাদী
আক্রান্ত তরুণী জানিয়েছেন, যখনই জগদীশ তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন, সেই সময় আশপাশের কয়েক জন যুবক তাঁকে বাঁচাতে এগিয়ে যান। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন জগদীশের বন্ধু শিবা হেলা। শিবাই পাশের হরিজন বস্তি থেকে কয়েক জন যুবককে ডেকে আনেন। তাঁরা আক্রান্ত তরুণীর পাশে না দাঁড়িয়ে প্রতিবাদী যুবকদের উপরেই চড়াও হন। বাঁশ, রড, ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করা হয় তাঁদেরকে। তাতেই চার প্রতিবাদী যুবক গুরুতর ভাবে জখম হন। এদের মধ্যে তিন জনের মাথা ফেটে যায়।