পুজো মরশুমে স্পেশাল ট্রেন
পুজোর সময়ে দিঘা বেড়াতে যাওয়ার জন্য পুজো স্পেশাল ট্রেন চালানো শুরু করল রেল। বৃহস্পতিবার থেকে এই ট্রেন যাত্রা শুরু হয়। এই বিশেষ ট্রেন দু’টি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ০৩৪৬৫ নম্বর মালদা টাউন-দিঘা বিশেষ ট্রেনটি প্রতিদিন দুপুর ১টা ১০ মিনিটে ছেড়ে দিঘা পৌঁছবে সে দিনই রাত ১১টায়। আবার ০৩৪৬৬ নম্বর দিঘা-মালদা টাউন বিশেষ ট্রেনটি দিঘা থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে। মালদায় পৌঁছবে পরদিন সকাল ৯টা ২০ মিনিটে।