বহু পুরুষের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, মালাইকা বললেন, ‘কে, কী বলল যায় আসে না…’,
মালাইকার কথায়, তিনি এখন নিজের চারপাশে একটি মানসিক সীমানা তৈরি করে নিয়েছেন। বাইরে কে কী বলল বা কী লিখল, তা আর আগের মতো তাঁকে বিচলিত করে না। বরং তিনি মনোযোগ দেন নিজের কাজ, নিজের মানুষ এবং দৈনন্দিন শৃঙ্খলাবদ্ধ জীবনের উপর। তাঁর বিশ্বাস, এই বিষয়গুলিই একজন মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে এবং ভিতর থেকে শক্তিশালী করে তোলে।
অভিনেত্রী আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। একসময় অন্যের মন্তব্য বা সমালোচনা তাঁকে ভাবাত, নিজের নানা ত্রুটি নিয়েও সংশয়ে ভুগতেন। কিন্তু এখন সেই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন তিনি।