ঘটনায় মৃত মহিলার ভাই রমেন্দ্রনাথ ঘোষ দিদির শাশুড়ি, ভাসুর, ভাসুরের ছেলে–সহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগ, সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশে চিন্তামণিকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। পুলিশ ভাসুর প্রশান্ত মণ্ডল এবং তাঁর ছেলে মুন্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।