অবরোধের ২০ সেপ্টেম্বরে এ বার উৎসবে কুড়মিরা, সঙ্গী মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

অবরোধের ২০ সেপ্টেম্বরে এ বার উৎসবে কুড়মিরা, সঙ্গী মুখ্যমন্ত্রী

Spread the love

বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে সমর্থন করার প্রেক্ষাপট ব্যাখ্যা করে সংগঠনের মূল মানতা অজিত মাহাতো পূর্ববর্তী তৃণমূল সরকারকে নিশানা করেছেন। তাঁর বক্তব্য, ‘আগের তৃণমূল সরকার ২০১৭-য় মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে আমাদের দাবির সমর্থনে কেন্দ্রের কাছে সুপারিশ করেছিল বটে, কিন্তু সেই সুপারিশের প্রেক্ষিতে কেন্দ্র ফারদার জাস্টিফিকেশন রিপোর্ট চাওয়ায় নানা টালবাহানায় সেই রিপোর্ট আর পাঠায়নি।’ এর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁদের বৈঠকের কথা স্মরণ করিয়ে তিনি যোগ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকেই শুধু আমাদের দাবি খতিয়ে দেখার কথা বলেননি, জেলায় নির্বাচনী প্রচারে এসেও তো কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃতি দেওয়ার কথা বলে গিয়েছেন। আমরা আশাবাদী আমাদের দাবি পূরণ হবে।’ মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ প্রসঙ্গে অজিত বলেন, ‘এই উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি নিজে নবান্নে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছিলাম। তিনি আসবেন বলে কথা দিয়েছেন। প্রকৃতি কেন্দ্রিক এই উৎসব আমাদের সংস্কৃতির সঙ্গে কী ভাবে জড়িয়ে রয়েছে সেটা আমরা তাঁর সামনে তুলে ধরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *