পেল্লাই জিলিপি কি‍নবেন? চলুন তা হলে কেঞ্জাকুড়ায় - 24 Ghanta Bangla News
Home

পেল্লাই জিলিপি কি‍নবেন? চলুন তা হলে কেঞ্জাকুড়ায়

Spread the love

কেঞ্জাকুড়া বাজারের মিষ্টি ব্যবসায়ী মুক্তা দত্ত বললেন, ‘সেই স্বাধীনতার আগে থেকে এই জিলিপি তৈরি হয়ে আসছে। মূলত ভাদু ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে তৈরি করা হয়। ক’টা দিন তা বিক্রিও হয় ভালো। আশপাশের গ্রাম তো বটেই, দূরের ক্রেতারাও আসেন।’ তিনি এই সঙ্গেই জানালেন, চিনি ও ডালডা থেকে নানা উপকরণের দাম বাড়ায় জিলিপির দাম এ বার কেজি প্রতি ২০ টাকা বাড়াতে হয়েছে। গত বছর বিক্রি করা হয়েছে ১৭০ টাকা কেজি, এ বছরে দাম ১৯০। বাজার ঘুরে জানা গেল, মিষ্টির দোকানগুলিতে ভিয়েন চড়ে গিয়েছে ভাদ্রের ২৫-২৬ থেকে। রোজ যেমন ভাজা হচ্ছে এই পেল্লাই জিলিপি, তেমন দিনের দিন তা বিক্রিও হয়ে যাচ্ছে দ্রুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *