Murshidabad: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর - Bengali News | Murshidabad An eight year old child died due to electrocution - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর – Bengali News | Murshidabad An eight year old child died due to electrocution

Spread the love

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুImage Credit source: TV9 Bangla

মুর্শিদাবাদ:  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। মঙ্গলবার সকালে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সুতি থানার ধলারামচন্দ্রপুর বাগান পাড়া এলাকায়। মৃত ওই শিশুর নাম অন্তু সিংহ। তার বাড়ি সুতি থানার ধলারামচন্দ্রপুর। বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে খবর, এলাকায় ইলেকট্রিক তারে কভার লাগানোর কাজ চলছিল। কিন্তু কাজ চলাকালীন সময়ে বিদ্যুৎ পোস্টের আর্থিং তার বিচ্ছিন্ন ছিল। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই শিশুর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ।

দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর হাসপাতালে। এদিকে সকাল সকাল এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *