কলকাতা লিগের খেতাবি লড়াই, একই দিনে তিন ম্যাচ, LIVE দেখতে খরচ কত? - 24 Ghanta Bangla News
Home

কলকাতা লিগের খেতাবি লড়াই, একই দিনে তিন ম্যাচ, LIVE দেখতে খরচ কত?

Spread the love

কোথায় দেখবেন কলকাতা লিগ?

এ বারের কলকাতা লিগ অনলাইনে অ্যাপ ও ওয়েবসাইটে সম্প্রচার করছে No 10 Sports. তারা পুরো কলকাতা লিগের জন্য সিজন পাস এনেছিল। যারা সিজন পাস কিনেছেন তাঁরা এতদিন যেরকম ম্যাচ দেখেছেন সেভাবেই ম্যাচ দেখতে পারবেন। তবে যারা পাস কেনেননি তাঁদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।

কলকাতা লিগের সুপার স্যাটারডের জন্য বিশেষ পাস

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্পেশাল দিনে একসঙ্গে তিনটে ম্যাচের জন্য রয়েছে পাস। মাত্র ৯৯ টাকায় তিনটে ম্যাচের পাস কেনা যাবে। তবে কেউ চাইলে যেকোনও একটি ম্যাচের পাসও কিনতে পারবেন। তার জন্য খরচ করতে হবে ৪৯ টাকা। অর্থাৎ, আপনি আলাদা আলাদা তিনটে ম্যাচের পাস কিনলে খরচ হবে ১৪৭ টাকা। কিন্তু আপনি একসঙ্গে তিনটে ম্যাচের পাস কিনলে খরচ হবে ৯৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *