বিজেপির ৪ আদিবাসী মুখ্যমন্ত্রী, কংগ্রেসের খাতা শূন্য! ক্ষমতায়ন নিয়ে বড় প্রশ্ন তুললেন অশ্বিনী বৈষ্ণব - Bengali News | Union Minister Ashwini Vaishnaw Says Congress Oppose Tribal Development, Gave no Tribal CM in 21st Century - 24 Ghanta Bangla News
Home

বিজেপির ৪ আদিবাসী মুখ্যমন্ত্রী, কংগ্রেসের খাতা শূন্য! ক্ষমতায়ন নিয়ে বড় প্রশ্ন তুললেন অশ্বিনী বৈষ্ণব – Bengali News | Union Minister Ashwini Vaishnaw Says Congress Oppose Tribal Development, Gave no Tribal CM in 21st Century

Spread the love

নয়া দিল্লি: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও বারবার বঞ্চনার শিকার হয়েছে আদিবাসীরা। দেশের অন্যতম বিরোধী দল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কোনও আদিবাসীকে মুখ্য়মন্ত্রী পদে বসায়নি। এমনকী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও সমর্থন জানায়নি। কংগ্রেসের এই মনোভাবই এবার জনগণের সামনে তুলে ধরলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

মঙ্গলবার অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে লেখেন, “একটা ভাবার বিষয়…উত্তর-পূর্বের রাজ্য, যা মূলত আদিবাসী অধ্যুষিত, সেই রাজ্যগুলি ছাড়া একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কংগ্রেস কোনও আদিবাসীকে মুখ্যমন্ত্রী করেনি। সেখানেই বিজেপি বাবুলাল মারান্ডি, অর্জুন মুন্ডা, বিষ্ণু দেও সাই ও মোহন মাঝিকে মুখ্যমন্ত্রী করেছে। এমনকী, অসমেও সর্বানন্দ সোনওয়ালকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। সেখানেই কংগ্রেস কোনও আদিবাসীকে মুখ্য়মন্ত্রী করেনি।”

তিনি আরও লেখেন, “বিজেপি দ্রৌপদী মুর্মুজির নাম মনোনয়ন করেছিল রাষ্ট্রপতি হিসাবে, পিএ সাঙ্গমাজিকেও সমর্থন জানিয়েছিল। কিন্তু কংগ্রেস এদের দুইজনেরই বিরোধিতা করেছিল। এতেই বোঝা যায় কারা আদিবাসীদের ক্ষমতায়ন চায় আর কারা চায় না।”

প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকেই দীর্ঘ একটা সময় ধরে বঞ্চিত ছিল উত্তর-পূর্ব ভারত। আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলিতে রেল-সড়কপথ, এমনকী বিদ্যুতের পরিষেবাও অনেক দেরীতে পৌঁছেছে। সেখানেই মোদী সরকার আসতেই বিশেষ নজর দিয়েছে উত্তর-পূর্বের উন্নয়নে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *