‘উৎকর্ষ কেন্দ্র’ গড়তে যাদবপুরকে ২৫০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের - 24 Ghanta Bangla News
Home

‘উৎকর্ষ কেন্দ্র’ গড়তে যাদবপুরকে ২৫০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

Spread the love

বিকাশ ভবনের এক আধিকারিকের কথায়, ‘ইন–প্রিন্সিপাল অ্যাপ্রুভালের অর্থ হলো, কোনও প্রজেক্ট অথবা চুক্তির ক্ষেত্রে চূড়ান্ত কাগজপত্র জমার আগে যখন কর্তৃপক্ষ প্রাথমিক সম্মতি দেন। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য কিছু নিয়ম ও শর্ত পূরণ করতে হয় প্রতিষ্ঠানকে। বিজেপি সরকার ক্ষমতায় এসেই প্রথম বাজেটে যাদবপুরকে শুধু বরাদ্দ অর্থ দেওয়ার প্রস্তাব দিয়ে ক্ষান্ত থাকছে না, চার মাসেই আর্থিক সহায়তা সংক্রান্ত ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভালও দিয়ে দিল।’ তাঁর সংযোজন, ‘ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা উচ্চশিক্ষায় মর্যাদাপূর্ণ তকমা পাওয়ার আশায় এখন নতুন করে বুক বাঁধছে যাদবপুর। অতীতে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও নীতিগত সমন্বয়ের অভাবেই এই মর্যাদাপূর্ণ তকমা থেকে বঞ্চিত হয়েছিল যাদবপুর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *