বাংলায় প্রবেশে ছাড়পত্র নেই, অসম সীমান্তে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক - 24 Ghanta Bangla News
Home

বাংলায় প্রবেশে ছাড়পত্র নেই, অসম সীমান্তে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক

Spread the love

অচলাবস্থা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গ এবং অসম সীমান্তে। অসম তথা উত্তর-পূর্ব ভারত থেকে আসা কোনও ট্রাককেই বাংলায় প্রবেশের ছাড়পত্র দেওয়া হচ্ছে না। ফলে, অসম-বাংলা সীমান্তে, কোচবিহারের জোরাই মোড়ে নাকা চেক পয়েন্টে আটকে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক। এরই প্রতিবাদে, শুক্রবার, অসম-বাংলা সীমান্তের ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ভিন রাজ্যের ট্রাক চালকরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে যান দুই রাজ্যের পুলিশ আধিকারিকরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তাঁরা। অন্যদিকে, সমস্যার সমাধান না হলে জোরদার আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাক চালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *