ধোলেরায় ৮০০ কোটি টাকা বিনিয়োগ
ফুজিফিল্মের সঙ্গে এই অংশীদারিত্ব টাটা ইলেকট্রনিক্সের ধোলেরা প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ। টাটা ইলেকট্রনিক্স সেখানে প্রায় ৯১,০০০ কোটি টাকা বিনিয়োগে ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চির সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করছে। এখানে ২৮ ন্যানোমিটার থেকে ১১০ ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ তৈরির পরিকল্পনা রয়েছে। এই চিপ গাড়ি, কনজ়িউমার ইলেকট্রনিক্স, কম্পিউটিং, তথ্য সংরক্ষণ, বেতার যোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে ব্যবহার হতে পারে।