Humayun Kabir: সংখ্যালঘু ভোটে দাঁত ফোটাতে চাওয়া হুমায়ুনের 'জামানত বাজেয়াপ্তের' হুঁশিয়ারি সংখ্যালঘু মঞ্চের - Bengali News | Minority forum warns humayun kabir threatens to forfeit his deposit over derogatory remarks - 24 Ghanta Bangla News
Home

Humayun Kabir: সংখ্যালঘু ভোটে দাঁত ফোটাতে চাওয়া হুমায়ুনের ‘জামানত বাজেয়াপ্তের’ হুঁশিয়ারি সংখ্যালঘু মঞ্চের – Bengali News | Minority forum warns humayun kabir threatens to forfeit his deposit over derogatory remarks

Spread the love

হুমায়ুনকে হুঁশিয়ারিImage Credit: নিজস্ব চিত্র

শিলিগুড়ি: হুমায়ুনের বিরুদ্ধে এবার আসরে সংখ্য়ালঘু সংগঠন। সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্ককে টার্গেট করে ছাব্বিশের নির্বাচনে ময়দানে নামার হুঙ্কার দেওয়া হুমায়ুন কবীরের জামানত বাজেয়াপ্ত করে দেওয়ার হুঁশিয়ারি দিল সর্বভারতীয় সংখ্য়ালঘু মঞ্চ বা অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম। শুক্রবার শিলিগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকেই ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে সুর চড়ালেন সংশ্লিষ্ট সংগঠনের চেয়ারম্যান নাসির আহমেদ।

এদিন তিনি বলেন, “হুমায়ুন কবীর রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন। এমনকি, ওনার মাকে নিয়েও নানা অশালিন মন্তব্য করছেন। উনি ভোটে নামুন, মন্দির-মসজিদ যা খুশি করুন। তাতে আমাদের কোনও বিবাদ নেই। কিন্তু এই কুরুচিপূর্ণ মন্তব্য কোনও মতেই কাম্য নয়।” এরপরেই হুমায়ুনকে ‘সাবধান’ হওয়ার বার্তা দিয়ে সংশ্লিষ্ট সংগঠনের চেয়ারম্যান বলেন, “উনি যদি এই ধরনের কুরুচিকর মন্তব্য করা বন্ধ না করেন, তা হলে আমরা ওনার বিরুদ্ধে প্রতিবাদে নামব। এমনকি হুমায়ুন যেখানে যেখানে ভোটে দাঁড়াবেন, সেখানেই তাঁর জামানত বাজেয়াপ্ত করার ব্যবস্থা করব আমরা।”

একাংশের মতে, এই সংগঠন অনেকটাই তৃণমূল ঘনিষ্ঠ, সর্বোপরি ফিরহাদ হাকিমকেই ‘নিজেদের নেতা’ মনে করে চলে। শুক্রবারের সাংবাদিক বৈঠকেও সেই দিকটাই স্পষ্ট হয়েছে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে হুমায়ুনের প্রতিটি আক্রমণের সামনেই ঢাল হয়ে দাঁড়িয়েছে সর্বভারতীয় সংখ্য়ালঘু মঞ্চ। তাঁদের দাবি, “উনি বলছেন, ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদের মাটিতে পা রাখতে দেবেন না। কিন্তু আমরা ওনাকে বলে রাখি, মুর্শিদাবাদে আমাদেরও সংগঠন রয়েছে। তাই বলতে পারি, ফিরহাদ হাকিম যেখানেই যাবেন, আমরা তাঁকে সমর্থন করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *