চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য, কটাক্ষ, জবাব দিলেন ক্যাটরিনা - 24 Ghanta Bangla News
Home

চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য, কটাক্ষ, জবাব দিলেন ক্যাটরিনা

Spread the love

তবে শুধু ত্বকের যত্ন নয়, সময়ের সঙ্গে সৌন্দর্য সম্পর্কে তাঁর ধারণাও বদলেছে বলে জানান ক্যাটরিনা। মডেলিং ও অভিনয়ের শুরুর দিকে সৌন্দর্যের কিছু নির্দিষ্ট মাপকাঠি নিয়ে চাপ ছিল। এখন তাঁর কাছে সুন্দর দেখানোর অর্থ হলো নিজের মধ্যে ভালো থাকা। ক্যাটরিনার মতে, স্বাস্থ্যকর খাবার খাওয়া, শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত সক্রিয় থাকা, ধ্যান করা এবং সকালে কিছুটা সময় ফোন থেকে দূরে থাকা শরীর ও ত্বকের জন্য উপকারী। সকালে প্রাকৃতিক আলোয় সময় কাটানোর কথাও বলেছেন তিনি। অভিনেত্রীর কথায়, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাঁকে নিজের সঙ্গে সংযোগ তৈরি করতে সাহায্য করে। কাজের ব্যস্ততার মধ্যেও মাঝে-মাঝে নিজেকে সবকিছু থেকে দূরে রেখে বিশ্রাম নেওয়া জরুরি। তাঁর মতে, মন ভালো থাকলে সেই আত্মবিশ্বাসই বাইরে থেকেও প্রতিফলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *