প্রচলিত পুরাণকথা অনুযায়ী, পার্বতীর নির্দেশে দরজায় পাহারা দিচ্ছিলেন বালক গণেশ। সেই সময় সেখানে আসেন মহাদেব। গণেশ তাঁকে ভিতরে যেতে বাধা দেন। এতে ক্রুদ্ধ হয়ে শিব তাঁর মস্তক ছিন্ন করেন। পরে, পার্বতীর অনুরোধে গণেশের দেহে হাতির মাথা বসিয়ে পুনরায় তাঁর জীবন দান করেন।