তিন সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করলেন ট্রাম্প, কারণ কী? - 24 Ghanta Bangla News
Home

তিন সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করলেন ট্রাম্প, কারণ কী?

Spread the love

ট্রাম্পের অভিযোগ, এই সংবাদমাধ্যমগুলি দিনের পর দিন ভুয়ো, মিথ্যা এবং কল্পনাপ্রসূত খবর পরিবেশন করে এসেছে। ভবিষ্যতে আরও একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধেও একই পদক্ষেপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আমেরিকার সংবিধানে স্বীকৃত সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে ওই সংবাদমাধ্যমগুলি এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যেতে পারে বলে একটি সূত্রের দাবি। তাঁর নিষেধাজ্ঞা আদালতে খারিজ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন ট্রাম্পও। তার পরেও তিনি বলেন, ‘কোনও আদালতই ভুয়ো খবর প্রচার করার অনুমতি দিতে পারে না বলে আমি মনে করি। যদি কেউ লাগাতার মিথ্যে গল্প লেখে, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পূর্ণ অধিকার থাকা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *