কৃষ্ণনগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরোনো বাড়ি
বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগরের কদমতলা শিব মন্দিরের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরোনো একটি বাড়ির একাংশ। রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময়ে পরিবারের বেশিরভাগ লোকজন বাইরে থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। বাড়িতে থাকা এক বয়স্ক মহিলাকেও পরে নিরাপদে উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল। সংস্কার না হওয়ায় শেষ পর্যন্ত এই পরিণতি হয়েছে।