West Bengal NEWS Live Updates: জোড়াফুলে ‘না’ কমিশনের, সুপ্রিম কোর্টে মমতাপন্থী কল্যাণ-মহুয়া | West bengal news live updates: TMC Name Symbol Row: Election Commission Order Challenged in Supreme Court
কলকাতা: গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূল কংগ্রেস নাম ও জোড়া ফুল প্রতীকের আসল দাবিদার কে, তা নিয়ে কমিশনের দরবারে কম জলঘোলা হয়নি। বৃহস্পতিবার কমিশন তৃণমূলের প্রতীক-দ্বন্দ্বে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে, আপাতত কোনও পক্ষকেই আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটিও আপাতত তারা ব্যবহার করতে পারবে না। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ইতিমধ্যেই মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। আলোচনা চলছে আইনজীবীদের সঙ্গে। মামলার দায়েরের তত্ত্বাবধান করছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে উপস্থিত মহুয়া মৈত্র।