Bank of Japan Rate Hike: ৩১ বছরের সর্বোচ্চে সুদ
দু’দিনের বৈঠকের শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের ৯ সদস্যের মধ্যে ৭ জন সুদ বাড়ানোর পক্ষে ভোট দেন। দু’জন সদস্য, তোইচিরো আসাদা এবং আয়ানো সাতো, এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। মূলত জাপানে মুদ্রাস্ফীতি কেন্দ্রীয় ব্যাঙ্কের ২ শতাংশের লক্ষ্যমাত্রার উপরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় এই পদক্ষেপ করা হয়েছে।