এক বছরের চুক্তিতে লাল-হলুদে এলেন এই পোলিশ ফরোয়ার্ড
চমক অব্যাহত ইস্টবেঙ্গলের।(East Bengal) এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই বারংবার সংবাদ শিরোনামে থেকেছে ময়দানের এই প্রধান। যেখানে দানি রামিরেজ থেকে শুরু করে ক্রিস ইকোনোমিডিস…
চমক অব্যাহত ইস্টবেঙ্গলের।(East Bengal) এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই বারংবার সংবাদ শিরোনামে থেকেছে ময়দানের এই প্রধান। যেখানে দানি রামিরেজ থেকে শুরু করে ক্রিস ইকোনোমিডিস সহ একের পর এক দাপুটে ভারতীয় ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করতে শুরু করেছিল মশাল ব্রিগেড। তাছাড়া কোচ হিসেবে আন্তোনিও লোপেজ হাবাসের যোগদান যে দলকে বাড়তি শক্তি প্রদান করবে সেটাও জানা ছিল সকলের। স্বাভাবিকভাবেই দুরন্ত ফুটবলের মধ্য দিয়ে এই মরসুম শুরু করে মশাল ব্রিগেড।
মাসখানেক আগেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করেছে ইস্টবেঙ্গল। পাশাপাশি এএফসির মঞ্চে ও গর্বিত করে চলেছে ভারতকে। গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল জর্ডনের শক্তিশালী ফুটবল ক্লাব আল হুসেইন। একটা সময় তাদের বিপক্ষে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল হাবাসের ছেলেদের। তবে সীমিত শক্তি নিয়ে এই লড়াই মন কেড়েছিল প্রত্যেকের।
আরও দেখুনঃ আফগানিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটের পর চোটের লড়াই নিয়ে ‘বিস্ফোরক’ নীতিশ
তবে বিদেশি ফরোয়ার্ডের অভাব লক্ষ্য করা গিয়েছিল প্রথম থেকেই। আকে আর্নড লোবা ভারতে এসেছেন কয়েকদিন আগেই। এবার আরও এক বিদেশি স্ট্রাইকারকে দলে টানল ইস্টবেঙ্গল (East Bengal)। তিনি লুকাস জোলিনস্কি। আজ বিকেল থেকেই তার দলে যোগদানের কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। অবশেষে ঘন্টাখানেক আগেই তার যোগদানের কথা স্পষ্ট করে দিল গতবারের আইএসএল জয়ীরা। এই পোলিশ স্ট্রাইকারের আসায় দল যে আর ও শক্তিশালী হল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
Advertisements
একটা সময় পোল্যান্ডের অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলেছিলেন তিনি। পরবর্তীতে সেখানকার প্রথম টায়ারের ফুটবল ক্লাব একস্ট্রাক্লাসার হয়ে খেলেছিলেন প্রায় দুশোটির বেশি ম্যাচ। পাশাপাশি একাধিক দলে খেলার অভিজ্ঞতা নিয়েই এবার এক বছরের চুক্তিতে আসতে চলেছেন ভারতে।