বিশ্ববাজারে তেলের দাম কমলেও আজ কলকাতায় পেট্রল ডিজেলের দাম কত? আদৌ কি স্বস্তিতে গ্রাহক? - 24 Ghanta Bangla News
Home

বিশ্ববাজারে তেলের দাম কমলেও আজ কলকাতায় পেট্রল ডিজেলের দাম কত? আদৌ কি স্বস্তিতে গ্রাহক?

Spread the love

অপরিশোধিত তেলের দাম কমেছে সামান্য। তবে তাতে হেরফের হয়নি ভারতের বিভিন্ন শহরের তেলের দামে। কলকাতাতেও আপাতত বাড়ল না তেলের দাম। গ্রাহককে স্বস্তি দিয়ে গতকালের দামেই…

Petrol, Diesel Prices Stay Steady on 6 October—Check Your City’s Fuel Rate

অপরিশোধিত তেলের দাম কমেছে সামান্য। তবে তাতে হেরফের হয়নি ভারতের বিভিন্ন শহরের তেলের দামে। কলকাতাতেও আপাতত বাড়ল না তেলের দাম। গ্রাহককে স্বস্তি দিয়ে গতকালের দামেই শহরে বিকোচ্ছে জ্বালানি।

আজ শুক্রবার অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর কলকাতায় পেট্রলের দাম ১১৩.৫১ টাকা প্রতি লিটার। এদিকে, কলকাতায় ডিজেলের দাম গত কয়েক মাস ধরেই প্রায় একই জায়গায় রয়েছে। শহরে ডিজেলের দাম ৯৯.৮২ টাকা প্রতি লিটার। দুই জ্বালানির ক্ষেত্রেই আজ কোনও পরিবর্তন হয়নি বলে জানা গিয়েছে।

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপিছু ৯৩ সেন্ট কমে ১০৭.৮২ ডলারে নেমেছে। একই সময়ে আমেরিকার WTI ক্রুডের দামও ৯৭ সেন্ট কমে হয়েছে ১০৪.৮৬ ডলার প্রতি ব্যারেল। তবে তার প্রভাব ওখনও ভারতে পড়েনি। ফলে জ্বালানির দর অপরিবর্তিত রয়েছে গোটা দেশে। কলকাতাও ব্যতিক্রম নয়। তাই গাড়িচালকদের জন্য বাড়তি কোনও চাপ তৈরি হয়নি আজ।

ভারতের খুচরো জ্বালানির দাম নির্ধারণে বেশ কয়েকটি মাপকাঠি কাজ করে। যেমন ডলারের বিনিময় মূল্য, জ্বালানি বাজারে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামে ওঠানামা, কর ও যাতায়াত খরচের ওপর ভিত্তি করে জ্বালানির দাম স্থির হয়। জ্বালানি সংস্থাগুলি সকাল ৬টায় সংশ্লিষ্ট দিনের দাম প্রকাশ করে। সেই অনুযায়ী আজ কলকাতায় পেট্রল ও ডিজেলের দামে কোনও হেরফের নেই।

Advertisements


   


   

আজকের কলকাতায় তেলের দাম:

পেট্রল: ১১৩.৫১টাকা/লিটার
ডিজেল: ৯৯.৮২ টাকা/লিটার
গতকালের তুলনায়: পেট্রল ও ডিজেল—দাম অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *