Suvendu on Bangladeshi Infiltration: '৪ লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে...', বড় তথ্য প্রকাশ শুভেন্দুর - Bengali News | Suvendu Adhikari Claims 4 Lakh Bangladeshis Push Backed Across Border - 24 Ghanta Bangla News
Home

Suvendu on Bangladeshi Infiltration: ‘৪ লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে…’, বড় তথ্য প্রকাশ শুভেন্দুর – Bengali News | Suvendu Adhikari Claims 4 Lakh Bangladeshis Push Backed Across Border

Spread the love

শুভেন্দু অধিকারীImage Credit source: নিজস্ব চিত্র

কলকাতা:লক্ষ বাংলাদেশিকে পুশব্য়াক করা হয়েছেশনিবার সন্ধ্যায় নিশীথ প্রামাণিকের একটি বই প্রকাশ অনুষ্ঠান থেকে এই তথ্যটাই তুলে ধরলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীএই পরিসংখ্য়ান স্বাভাবিক নয়, বৃহৎ।

এদিন শুভেন্দু বলেন, “আমি ভারত সরকার এবং বিএসএফ-কে ধন্যবাদ জানাবতারা ইতিমধ্য়েইলক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করেছেপাশাপাশি, বিজিবি বা বাংলাদেশের সীমান্তরক্ষীদেরও ধন্যবাদ দেব, কারণ তারা ওদের নিতে বাধ্য় হয়েছে। আমি যতটুকু জানি, বাংলাদেশের স্বরাষ্ট দফতর ও বিজিবির কর্তারা ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশি প্রতিনিধিদের কেন্দ্র জানিয়েছিল ভিসা থাকলে কাউকে পুশব্যাক করা হবে না। এরপরই কেন্দ্র বিজিবির হাতে যে তালিকা তুলে দেয়, তারপর তারা ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।”

এরপরেই বাংলার সরকারের দিকে ‘অনুপ্রবেশকারীদের পোষণের’ অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, “এই পুশব্যাকগুলি গুজরাট, হরিয়ানা-সহ দক্ষিণের বেশ কয়েকটি রাজ্য থেকে হয়েছে। সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার ও পুশব্যাক হয়েছে মহারাষ্ট্র থেকে। কিন্তু বাংলার সরকার এসবে নেই। তারা ভোটব্যাঙ্কের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না।”

রাজ্যের এই ‘অসহযোগিতা’ অবৈধ বাংলাদেশী পুশব্যাকের মধ্য়েই যে সীমাবদ্ধ এমনটা নয়। শুভেন্দুর দাবি, ২০১৬ সাল থেকে রাজ্যের কাছে সীমান্তে কাঁটা তার বসানোর জন্য জমি চাওয়া হয়েছে। কিন্তু তারা তা দিয়ে উঠতে পারেনি। তাঁর কথায়, “বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজার কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। যার মধ্যে ২ হাজার ২০০ কিলোমিটার পরে বাংলার মধ্যে। কিন্তু এর মধ্যে আবার ৫৪০ কিলোমিটার অংশের জন্য রাজ্যের থেকে জমি চেয়েছে কেন্দ্র। কিন্তু এই সরকার দিচ্ছে না। যার জেরে গত এক দশকে বাংলায় প্রচুর বাংলাদেশি মুসলিম অবৈধ ভাবে ঢুকে পড়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *