পুরুষ কোচের সঙ্গে একই ঘরে বাঙালি জিমন্যাস্ট, ফের প্রশ্নের মুখে এশিয়ান গেমস - 24 Ghanta Bangla News
Home

পুরুষ কোচের সঙ্গে একই ঘরে বাঙালি জিমন্যাস্ট, ফের প্রশ্নের মুখে এশিয়ান গেমস

Spread the love

পুরুষ কোচের সঙ্গে একই ঘরে

আন্তর্জাতিক মঞ্চে এরকম ছবি দেখা যাবে, তা ভাবতেও পারেননি প্রণতি। একজন মহিলা অ্যাথলিট এবং পুরুষ কোচের একই ঘরে থাকার এই বন্দোবস্ত স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি তাঁরা। সঙ্গে সঙ্গেই ক্রুজের ম্যানেজার ও আয়োজক কমিটির কাছে আপত্তি জানানো হয়। তবে অভিযোগ জানানোর পরেও কোনও ভ্রুক্ষেপ করেনি কর্তৃপক্ষ। শেষপর্যন্ত মধ্যরাতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) কর্তাদের হস্তক্ষেপে রাত দেড়টা নাগাদ কোচের জন্য বাইরে একটি হোটেলে ঘর বুক করা হয়।

তবে ভোগান্তির এখানেই শেষ ছিল না; হোটেলে পৌঁছে কোচ অশোক মিশ্রা যখন নিজের রুমের চাবি নিতে যান, তখন রিসেপশন থেকে জানানো হয় তাঁর নামে কোনও বুকিং নেই। পরবর্তীতে জানা যায়, ঘর বুকিংয়ের সময়ে অশোকের নামের বানান থেকে একটি অক্ষর বাদ পড়ে গিয়েছিল। সেই সামান্য ভুল সংশোধন করতে আরও ৪৫ মিনিট সময় ব্যয় হয় এবং ঘড়ির কাঁটায় তখন রাত দুটো বেজে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *