‘কোনও সীমান্তই নেই’, পাকিস্তান-চিন যৌথ সীমান্ত কমিশনকে ‘নাটক’ বলে তীব্র সমালোচনা ভারতের - 24 Ghanta Bangla News
Home

‘কোনও সীমান্তই নেই’, পাকিস্তান-চিন যৌথ সীমান্ত কমিশনকে ‘নাটক’ বলে তীব্র সমালোচনা ভারতের

Spread the love

দিল্লিতে ব্রিক্‌স (BRICS) শীর্ষবৈঠকের পরেই নতুন সীমান্ত কমিশন গড়েছে চিন ও পাকিস্তান। তার তীব্র বিরোধিতা করেছে ভারত। ওই কমিশন গঠনকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে নয়াদিল্লি। কী কারণে এই বিরোধিতা তাও স্পষ্ট করে জানানো হয়েছে। বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, চিন এবং পাকিস্তানের মধ্যে কোনও স্বীকৃত সীমান্ত নেই। সেই কারণে পাকিস্তান-চিন সীমান্ত কমিশনের কোনও অস্তিত্ব থাকতে পারে না। যদি এই কমিশন গঠন করা হয়েও থাকে তাহলে তা ‘সম্পূর্ণ অবৈধ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *