Suvendu Adhikari | প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ির মালিক হবেন রাজ্যের মহিলারা
প্রধানমন্ত্রী আবাসন যোজনা নিয়ে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এ বার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে তৈরি বাড়ির মালিক হবেন পরিবারের মহিলারাই। গ্রামীণ ও শহরের নারীদের ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদার করতেই নেওয়া হল এই সিদ্ধান্ত। সল্টলেকে ‘অন্নপূর্ণা দিবস’ পালন অনুষ্ঠান থেকে এমনটাই জানান তিনি।