Kunal Ghosh: ‘আপনি কতগুলো হতাশ মায়ের নাম বলুন’, হাজিরা দিতেই কুণাল ঘোষকে আর কী কী প্রশ্ন পুলিশের? | Kunal Ghosh FIR: Kakoli Ghosh Dastidar’s Complaint, Barasat Police Summons TMC Leader
কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়কImage Credit: Tv9 Bangla
কলকাতা: কাকলী ঘোষ দস্তিদারের অভিযোগে এফআইআর দায়ের হয় কুণাল ঘোষের নামে। আর সেই অভিযোগের ভিত্তিতে তলবও হয়। বৃহস্পতিবার সকালে থানায় হাজিরা দেওয়ার আগেই একটা কৌতুকপূর্ণ ছবি পোষ্ট করেন কুণাল। লেখেন, “বারাসাত থানায় আমার বিরুদ্ধে FIR হয়েছে। পুলিশ নোটিস পাঠিয়েছে। সাত দিনের মধ্যে হাজির হতে বলেছে। আমার আবার এসব ফেলে রাখতে বিরক্তিকর লাগে। তাই কিছু কাজ রদবদল করে আজই যাচ্ছি। ঠিক কী অভিযোগ, জানি না। শুনেছি দলবদলু বেইমান গদ্দার বিশ্বাসঘাতক শিবিরকে আক্রমণ করেছি বলে তাদের কেউ নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর কাছে আমার নামে নালিশ করেছে। তার জেরেই তলব। বিজেপির বি টিমের নাকিকান্নায় বিজেপি তাদের হয়ে লাঠিয়াল নামিয়ে আমাকে শাসাতে ডেকেছে। আসলে ঠিক কী, সেটা গিয়ে বুঝতে পারব। পুলিশ যা নির্দেশ পেয়েছে, তাদের কাজ করছে। আমি আমার কাজ করব। তবে, আমোদ পেলাম।”
আর এই পোস্টের জেরেই পুলিশের জেরায় আরও বেকায়দায় পড়তে হল কুণাল ঘোষকে। সূত্রের খবর, কুনাল ঘোষ যেসব প্রশ্নের সম্মুখীন হন, তা হল হতাশ মা কে ?আপনি কাকে ‘মিন’ করেছেন? ঘোঁত ঘোঁত কে করে? আপনি কতগুলো হতাশ মায়ের নাম বলুন… সকালের পোস্ট সম্পর্কে প্রশ্ন করা হয়, ছবিটা কি আপনি নিজে বানিয়েছেন নাকি ডাউনলোড করেছেন? পুলিশ সূত্রের খবর, কোন প্রশ্নের উত্তরই সন্তোষজনকভাবে ব্যাখ্যা দিতে পারেননি কুণাল ঘোষ।
উল্লেখ্য, NCPI সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্টের মধ্য দিয়ে তাঁকে এবং তাঁর পরিবার অপমান করছেন কুণাল। এরপর বারাসত থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তারপরই বেলেঘাটার বিধায়ককে সশরীরে হাজিরা দিতে বলে থানা।