রাইটার্সে মুখ্যমন্ত্রী-সহ ৬ মন্ত্রীর চেম্বার রেডি করছে পূর্ত দপ্তর - 24 Ghanta Bangla News
Home

রাইটার্সে মুখ্যমন্ত্রী-সহ ৬ মন্ত্রীর চেম্বার রেডি করছে পূর্ত দপ্তর

Spread the love

রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার বুধবার জানান, ইতিমধ্যে মহাকরণে মুখ্যমন্ত্রী ও তাঁর সচিবালয়ের কাজ শেষ করা হয়েছে। আরও ছ’জন মন্ত্রী ও মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি যাতে সেখানে বসতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে। আদানি গোষ্ঠী রাইটার্সের সংস্কারের দায়িত্ব নিলেও পূর্ত দপ্তর তার অসম্পূর্ণ কাজ ১০ অক্টোবরের মধ্যে শেষ করবে। তবে ক্যাবিনেট রুম ও রোটান্ডার কাজ এখনই করা যাচ্ছে না। অজয় জানান, আপাতত মুখ্যমন্ত্রী ছাড়াও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পূর্তমন্ত্রী হিসেবে তাঁর নিজের ঘর থাবে রাইটার্সে। মন্ত্রীর কথায়, ‘আমি জাতীয়তাবাদী মানুষ। ব্রিটিশদের বিষয়ে আমার কোনও আগ্রহ নেই। তার মানে ইতিহাস ধ্বংস হয়ে যাক, এটাও চাই না, যা পূর্বতন সরকার করেছে। মহাকরণে থাকা বহু ঐতিহাসিক সম্পদের হদিশ মিলছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *