প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে গ্রাম দত্তক, জ্বলবে লক্ষ প্রদীপ - 24 Ghanta Bangla News
Home

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে গ্রাম দত্তক, জ্বলবে লক্ষ প্রদীপ

Spread the love

প্রশাসন সূত্রে খবর, কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সেবা সংকল্প অভিযান’। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে জেলার ১৫টি বিধানসভা এলাকা থেকে ১০টি করে পিছিয়ে পড়া গ্রাম চিহ্নিত করে তাদের দত্তক নেওয়ার পরিকল্পনা হয়েছে। তালিকায় শালবনি ব্লকের বুড়িশোল গ্রামও (মূলত দরিদ্র লোধা, শবরদের বাস এই গ্রামে) রয়েছে বলে সূত্রের খবর। চিহ্নিত গ্রামগুলির পরিকাঠামো, সেখানকার মানুষের দৈনন্দিন সমস্যা এবং প্রয়োজনীয় পরিষেবা যথাযথ মেলে কি না, সে সব খতিয়ে দেখে সরকারি নিয়ম মেনে উন্নয়নমূলক পদক্ষেপ করা হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও এই কর্মসূচিতে যুক্ত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *