প্রতিশ্রুতিই সার, বর্ষায় স্কুলে যেতে হয় কোমরজল পেরিয়ে
বুদ্ধদেব বেরা, বেলপাহাড়ি
স্কুলে যেতে গিয়ে ভিজে যায় পোশাক। কোনও উপায় না পেয়ে ভিজে পোশাকেই স্কুল করতে হয় কচিকাঁচাদের। বর্ষায় এমনই চিত্র দেখা যায় বেলপাহাড়ির এক প্রত্যন্ত গ্রামে। সান্দাপাড়া অঞ্চলের ডড়রা গ্রামের লোধা-শবর, আদিবাসী জনজাতির খুদে পড়ুয়ারা ডুলুং নদী পেরোতে গিয়ে ভিজে যায়। কারণ, বর্ষায় ভুলুংয়ে প্রায় এক কোমর জল থাকে। শুধু পড়ুয়ারা নয়, সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারাও।