টেবিল টেনিসের বোর্ডে ফুটবল, এশিয়াডে টেকবল দিয়ে নামছে ভারত, কী এই খেলা? - 24 Ghanta Bangla News
Home

টেবিল টেনিসের বোর্ডে ফুটবল, এশিয়াডে টেকবল দিয়ে নামছে ভারত, কী এই খেলা?

Spread the love

এ বার এশিয়ান গেমসের টেকবলে অংশগ্রহণ করছে ২৪টি দেশ। পুরুষদের ডাবলসে গ্রুপ ‘বি’-তে জায়গা পেয়েছে আনাস ও ডেক্লান। ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে অভিযান শুরু করবেন তাঁরা। এই মুম্বই জুটির ওপর দেশের প্রত্যাশা অনেকটাই বেশি, কারণ ২০২৪ বিশ্ব টেকবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে আগেই নিজেদের আন্তর্জাতিক জাত চিনিয়েছেন তাঁরা।

কী ভাবে খেলে টেকবল?

খেলার নিয়মকানুনের ক্ষেত্রে টেকবল আকর্ষণীয় ও নিখুঁত। সাধারণ টেবিল টেনিস বোর্ডের মতো দেখতে হলেও এটি মাঝখান থেকে দুই দিকে কিছুটা কার্ভড থাকে। এখানে খেলা হয় ফুটবল দিয়ে। খেলোয়াড়রা পা, হাঁটু, ঊরু, বুক কিংবা মাথার সাহায্যে বলকে নেট পার করে বিপক্ষের টেবিলে ফেলেন; তবে হাত লাগানো যায় না (How to PLay Teqball)।

সর্বোচ্চ তিন সেটের লড়াই হয়। প্রতিটা সেটে সর্বোচ্চ ১২ পয়েন্টে পৌঁছালে একটি সেট জেতা যায়। কোনও কারণে স্কোর ১১-১১ হলে তখন সেট জিততে অন্তত ২ পয়েন্টের ব্যবধান তৈরি করতে হয়। প্রতি চার পয়েন্ট অন্তর সার্ভিস পরিবর্তন হয় এবং টেবিলে বল একবারের বেশি ড্রপ খাওয়ার আগেই বিপক্ষের কোর্টে পাঠাতে হয়। সবচেয়ে কঠিন নিয়ম হলো—একজন খেলোয়াড় বল পাঠানোর আগে সর্বোচ্চ তিনটি টাচ নিতে পারেন, কিন্তু কোনওভাবেই শরীরের একই অঙ্গ দিয়ে পরপর দু’বার বল নিয়ন্ত্রণ করা যাবে না। অর্থাৎ, কেউ যদি চেস্ট ট্র্যাপ করে বল রিসিভ করেন, তিনি প্রথম টাচটা বুকে করলেও পরেরটা কাঁধে বা পা দিয়ে করতে হবে। ফের বুক স্পর্শ করলে তা গ্রাহ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *