ওয়েবসাইটে বিভ্রাট, হাতি সাফারি বন্ধ! বেহাল রাস্তায় সমস্যায় পর্যটক - 24 Ghanta Bangla News
Home

ওয়েবসাইটে বিভ্রাট, হাতি সাফারি বন্ধ! বেহাল রাস্তায় সমস্যায় পর্যটক

Spread the love

মরসুমের প্রথম দিন খুলল গোরুমারা জঙ্গল। তবে ওয়েবসাইটে বিভ্রাটের কারণে প্রথম দিন হাতি সাফারির সুযোগ পেলেন না পর্যটকেরা। পাশাপাশি বেহাল রাস্তার কারণে গোরুমারার বিভিন্ন নজরমিনার এবং লাটাগুড়ি জঙ্গল সাফারিতেও সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের। যদিও জঙ্গল খোলার প্রথম দিন গোরুমারার বিভিন্ন নজরমিনারে মোটামুটি ভালো ভিড় দেখা যায়। আগামী শুক্রবার থেকে ফের গোরুমারা ভ্রমণে পর্যটকদের দিতে হবে এন্ট্রি ফি। মাথাপিছু ২০০ টাকা টিকিটের পাশাপাশি জিপসির রোড চার্জ বাবদ অতিরিক্ত ৪৮০ টাকা ধার্য করা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এ বার থেকে লাইনের পাশাপাশি অনলাইনেও বুকিংয়ের ব্যবস্থা চালু করা হচ্ছে। টিকিট ফের চালু হওয়ায় পুজোর আগে পর্যটনে প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *