উৎসবে নিরানন্দে গঙ্গারামপুরের তাঁতিপাড়া
রূপক সরকার, গঙ্গারামপুর
একটা সময়ে সকাল থেকে রাত, কিংবা বলা ভালো, রাত পেরিয়ে ভোর পর্যন্ত শোনা যেত তাঁতের খটাখট শব্দ। বিশ্বকর্মা পুজো এলেই সেই শব্দ যেন আরও তীব্র হয়ে উঠত। নাওয়া–খাওয়া ভুলে দিনরাত শাড়ি বুনতেন তাঁতিরা। বিশ্বকর্মা থেকে দুর্গাপুজো, এই সময়টাই ছিল গঙ্গারামপুরের তাঁতিপাড়ার ব্যস্ততম মরশুম। কিন্তু সেই ছবি এখন অতীত। তাঁত ঘরে আর নেই আগের সেই খটাখট শব্দ। তাঁত ঘরই বদলে গিয়েছে অন্য কাজে। এতে দেবশিল্পীর আরাধনায় অনেকটা ছেদ পড়েছে। তাঁতিপাড়ায় কমেছে বিশ্বকর্মা পুজোর সংখ্যা৷